মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

টয়লেটে ৯ মাস আটক যুবক, খবর পেয়ে পুলিশের উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১০:৩৮ পিএম
টয়লেটে ৯ মাস আটক যুবক, খবর পেয়ে পুলিশের উদ্ধার

বাড়ির পেছনে একটি টয়লেটে আটকে রাখা হয়েছিলো এক যুবককে। আটকে রাখাকালীন সময়ে তার খাবার ও পরিচর্যার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছিলো না। মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী মিলে নিয়মিত ওই যুবকের দেখাশোনা করতেন। টয়লেটের ভেতরেই বালিশ মাথায় দিয়ে ঘুমাতেন ওই যুবক।

এভাবেই মাসের পর মাস চলছিলো। আত্মীয়-স্বজন বা আশপাশের কেউই এঘটনা জানতে পারেনি। সোমবার(২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় এক ব্যক্তি টয়লেটের নিচের ফাঁকা অংশ দিয়ে দেখতে পান ওই যুবককে। পরে খবর দিলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে।

এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কাশিপাড়া এলাকায়। উদ্ধার হওয়া সুজিত দাস (৩৪) নামে ওই যুবক কাশিপাড়া এলাকার হরেন্দ্র দাসের ছেলে।

নাসিরনগর থানার ডিউটি অফিসার এএসআই কামরুল হাসান বিষয়টি মঙ্গলবার (৩০ এপ্রিল)বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।

Model Hospital

থানা পুলিস জানায়, মানসিক ভারসাম্যহীন সুজিত সাত বছর আগে তার চাচাকে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় হত্যা মামলায় জেলে যান সুজিত। পরে জেল থেকে ছাড়া পেয়ে আবারও পাগলামি শুরু করেন। এতে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তাই পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে বাড়ির পেছনে টয়লেটের ছোট একটি রুমে তাকে আটকিয়ে রাখা হয়।

থানা পুলিশ আরও জানায়, পরিবারের স্বজনরা সুজিতকে অনেক চিকিৎসাও করায়। তবে কোনো কাজ হয়নি। এই রুমে সুজিত প্রায় ৯ মাস আটকা ছিল। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ সুজিতকে ওই রুম থেকে উদ্ধার করে।

টয়লেটে আটকে রাখার বিষয়টি স্বীকার করে সুজিতের মা আরুতি রাণী দাস গণমাধ্যমকে বলেন, ‘মা হয়ে সন্তানকে এভাবে আটকে রাখা খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। তবুও সামাজিক ও পারিবারিক সদস্যদের নিরাপত্তার স্বার্থে ওকে আটকে রাখা হয়েছিল। আমরা সুজিতের চিকিৎসার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু সে ওষুধ গ্রহণের ব্যাপারে কোনোভাবেই আগ্রহী নয়। বরং সে বিভিন্ন সময় হিংস্র ও আক্রমণাত্মক হয়ে ওঠে।’

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।