কচুয়ার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ ,শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ মে বৃহস্পতিবার কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন সহকারি কমিশনার(ভূমি) বাপ্পী দত্ত রনি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর(আরএসি)নুরুল হুদার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর(বাংলা)আনাছ আল জাহিদ, বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুুকদার ,অভিভাবক সুরমা আক্তার সাথী ,হেলাল হোসেন প্রমূখ। আলোচন শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক কামরুল হাসান,শাহীন আলমসহ শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ,অভিভাবকগন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।









