বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের তিন উপজেলার ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ 

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:০৩ পিএম
চাঁদপুরের তিন উপজেলার ২৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ 
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরের ৩ উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।
এইদিন বেলা দুইটার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহবান জানান।
এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital