বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরে ঘোড়া প্রতীক পেলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:২৫ পিএম
চাঁদপুর সদরে ঘোড়া প্রতীক পেলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক পেয়েছেন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

বৃহস্পতিবার (২ মে ) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ সকল প্রার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে ঘোড়া প্রতীক ঘোষণা করেন।

এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, প্রতীক পেয়ে আমি সন্তুষ্ট। আমি বিগত দিন থেকে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।

Model Hospital

আমি চাঁদপুর সদরের উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে চাঁদপুরকে সম্পৃক্ত করতে স্বচ্ছ মানুষ জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন।আপনারা আমার পাশে থাকবেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।

প্রতীক ঘোষণার পরপরই তার কর্মী-সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। প্রতীক পেয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫ সহস্রাধিক কর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital