বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জনের মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম
মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জনের মনোনয়নপত্র বাতিল

মোজাম্মেল প্রধান হাসিব : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এই ঘোষণা করেন।

জানা যায়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়ন থেকে মোট ১শত ৯৯ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এরমধ্যে উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা প্রদানকারী মো. সোহেলের মনোনয়ন বাদ দেওয়া হয়। কারন সে গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সেই হিসেবে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ১শত ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঁইয়া জানান, দুই ইউনিয়নে মনোনয়ন জমা প্রদান কারী কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।

অপরদিকে উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ত.ম বোরহান উদ্দিন বলেন, দুই উনিয়নের মধ্যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ। শুধুমাত্র উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Model Hospital

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুসারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital