বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে শীতল চাঁদপুরের জনজীবন

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:৪১ এম
তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে শীতল চাঁদপুরের জনজীবন
কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর চাঁদপুরে নেমেছে স্বস্তির বৃষ্টি।
রোববার রাত ৯টার পর থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। হালকা বাতাসের ঠান্ডার পরশ জনজীবনের শান্তি নিয়ে আসে। তবে জেলার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।
বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস। তবে বৃষ্টির কারণে ব্যস্ত শহরবাসীকে কিছুটা অসুবিধায়ও পড়তে হয়েছে।
বৃষ্টিতে ভিজে অনেককেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা যায়। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে এই জেলায়।
প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল। ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর চাঁদপুরের আবহাওয়া ছিল অত্যন্ত শীতল।
আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, এদিন বেলা ১২ টা হতে দুপুর ৩টা পর্যন্ত ৪৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে জেলার বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
দীর্ঘ প্রতিক্ষা শেষে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে আসে চাঁদপুর জেলা জুড়ে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital