শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমিনের পাঁকা ধান চুরি ও নারী নির্যাতনে অভিযুক্ত দুইজন আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:৩১ পিএম
শাহরাস্তিতে ফসলি জমিনের পাঁকা ধান চুরি ও নারী নির্যাতনে অভিযুক্ত দুইজন আটক
শাহরাস্তিতে ফসলি জমিনের পাঁকা ধান চুরি ও নারী নির্যাতনের পৃথক মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার সূচিপাড়া উত্তর ইউপিরশোরসাক গ্রামের শাহ আলমের ৪২ শতাংশ ফসলি জমিনে পাঁকা ধান চুরির ঘটনা সংঘটিত হয়।
ওই কান্ডে একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিজানুর রহমানকে(২৯) অভিযুক্ত করে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত শাহ আলম।
মামলার বাদী ও সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ওই গ্রামের মিজানুর রহমান শুক্রবার ভোররাতে লোকজন নিয়ে শাহ আলমের পাঁকা ধানের ৪২ শতাংশ ফসলি জমিনে পাঁকা ধান কেটে একটি মিনি ট্রাকে তোলে চুরি করে নিয়ে যায়। পরের দিনের আলোতে বিষয়টি চাউর হলে জমিনের মূল মালিক শাহ আলম বিষয়টি অবগত হয়ে পাঁকা ধান লুণ্ঠনের অভিযোগে মিজানের নামে শাহরাস্তি মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন।
যার মামলা নং -৬ তারিখ- ১০ মে, ২০২৪।পরে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী শোরসাক হাওর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিকে আটক করেন।
একই দিন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির মুড়াগাঁও গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেনের পুত্র ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফখরুল হাসানকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় সিআর-২০/২০২৪ইং, ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর ধারায় একটি মামলা রুজু ছিল।
তাকে আটকে অভিযান পরিচালনা করেন এএসআই (নিঃ)মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্স।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আসামিদের আটকের পর আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital