শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রবাসীর বসতঘরে চুরি

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:৩৪ পিএম
ফরিদগঞ্জে প্রবাসীর বসতঘরে চুরি

ফরিদগঞ্জে কাতার প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ মে) গভীর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকার বশিরউল্লাহ বেপারি বাড়ির সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের বড় ছেলে কাতার প্রবাসী মাইনুদ্দিন মানিকের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় মানিকের স্ত্রী আমেনা আক্তার জানান, চোরের দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ষ্টিলের আলমিরা ভেঙে আলমিরাতে থাকা একটি নেকলেস, দুইটি চেইন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। এতে প্রায় ২লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর।

চুরির সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Model Hospital

ভুক্তভোগী পরিবার জানান, আমার স্বামী বিদেশ যাওয়ার পর ২ মেয়ে এক ছেলে নিয়ে ঘরে থাকতাম। ৩-৪ মাস পর রাত আনুমানিক তিনটার সময় কে যেন ভাবী ভাবী বলে ঢাকতে থাকে এরপর আমার ঘরের জানালা খুলে ফেলে। আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়। এরপর প্রায় রাতেই কারা যেন আমার ঘরের জানালা খুলে ফেলে। আমি ভয় পেয়ে আমার দুই মেয়ে এক ছেলেকে নিয়ে সন্ধ্যা হলেই শ্বশুরের ঘরে গিয়ে থাকি এবং সকাল হলেই ঘরে চলে আসি। আজ সকালে এসে দেখি আমার ঘরের দরজা ভাঙ্গা।

ঘরে ঢুকে দেখি ঘরে বিভিন্ন মালামাল চড়ানো ছিটানো অবস্থা পড়ে আছে এবং ষ্টিলের আলমিরা ও ওয়্যারড্রব ভেঙে ভেতরে থাকা সকল মালামাল নিচে পড়ে রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, চুরির সংবাদ পেয়ে এসআই রুবেল ফরাজীকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। চুরিসহ সকল ধরনের অপরাধ দমন করতে আমারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital