শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন’২৪

ফরিদগঞ্জে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, এক প্রার্থীর পক্ষে ২ জনের সমর্থন

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ৯:২২ পিএম
ফরিদগঞ্জে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, এক প্রার্থীর পক্ষে ২ জনের সমর্থন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়াম্যান প্রার্থীর মধ্যে তিনজন মনোয়ন প্রত্যাহার করেছেন।

এরমধ্যে প্রত্যাহারকৃত দুই চেয়াম্যান প্রার্থী এক প্রার্থীকে সমর্থন দিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১২মে) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমির আজম রেজার পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

এসময় অপর দুই প্রার্থী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অর্থবহ এবং অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা মূলক করার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আলোচনা পূর্বক আমির আজম রেজা প্রতি সমর্থন ব্যক্ত করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।

Model Hospital

আগামীতে আমির আজম রেজার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক।

উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন, আলিম আজম রেজা প্রমুখ।

এদিকে অপর প্রার্থী সাইফুল ইসলাম রিপনের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি আমার রাজনৈতিক অভিবাক এ্যাড. জাহিদুইল ইসলাম ভাইয়ের নির্দেশে মনোনয়ন দাখিল করেছি এবং প্রত্যাহার করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে সমর্থন দেই নাই।

উল্লেখ্য, ফরিদগঞ্জে ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোববার (১২ মে) চেয়ারম্যান পদে ৩জন ও ভাইসচেয়ারম্যান পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital