শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আহত ২

হাইমচর প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ৯:৫৫ পিএম
হাইমচরে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আহত ২
হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনোয়ার হোসেন(মরন ভূইয়া) ও তাহার বড় সন্তান জসিম ভূইয়া কে কুপিয়ে গুরুতর আহত করা করেছেন লিটন ভূইয়া এবং তার ভাই তাজুল ইসলাম ভূইয়া।
১২ মে বিকাল ৫ ঘটিকার সময় মরন ভূইয়ার বাড়ি সংলগ্নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা মরন ভূইয়া ও জসিম ভূইয়া কে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা।
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মরন ভূঁইয়া ও জসিম ভূঁইয়া বলেন, পূর্ব থেকেই তাঁদের সাথে আমাদের ভূমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ ও মামলা মোকদ্দমা চলছিলো। ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেলে আমাদের বাপ ছেলের উপর রামদা,হকিসহ দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালায় সন্ত্রাসী লিটন ভূঁইয়া, তাজু ভূঁইয়া এবং তাজু ভূইয়ার শ্যালক শরিফ হোসেনসহ কয়েকজন।
শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনায় যাঁরা গুরুতর আহত হয়েছে তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital