শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রতীক নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ৯:৫৯ পিএম
ফরিদগঞ্জে প্রতীক নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা
প্রতীক পেয়ে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। ভোটারের কাছে ভোট চাইছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রার্থীরা সবাই আওয়ামী লীগ ঘরোনার। বিএনপি-জামায়াত সমর্থক কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেই।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ( প্রতীক চিংড়ি) ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জি: মোহাম্মদ আমির আজম রেজা (প্রতীক আনারস)।
এ ছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন (প্রতীক চশমা), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির (প্রতীক তালা), যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ (প্রতীক বই)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম (প্রতীক ক্যামেরা), সাবেক ভাইস চেয়ারম্যান রিনা নাসরীন (প্রতীক ফুটবল) উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম (প্রতীক পদ্মফুল)।
প্রতীক বরাদ্দেরপর থেকেই নির্বাচনী এলাকায় প্রার্থীদের মার্কা সংবলিত ব্যানার ঝুলছে, পোস্টার ঝুলছে। আর লিফলেট হাতে নিয়ে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকেরা মাঠে রয়েছেন। যাচ্ছেন বাড়ি বাড়ি। ভোট চাইছেন ভোটারের কাছে। প্রার্থীর সমর্থনে মহিলারাও বাড়ি বাড়ি যাচ্ছেন। মা-বোনদের কাছে প্রার্থীর গুণ কীর্তন করে ভোট চাইছেন।
উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ রায়হানুল আরেফীন জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ মে শেষ কার্যদিবসে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী জিএস তছলিম আহমেদ,তোফায়েল আহমেদ ভূঁইয়া, সাইফুল ইসলাম রিপন ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী কামরুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার (১৩ মে) আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা ভোট গ্রহণ চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital