শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে খাজে আহমেদ মজুমদারকে বিজয়ী করার লক্ষে পথসভায়

আগামী ২৯মে উপজেলার ১১৮টি কেন্দ্রেই বিজয়ী হবো বলে বিশ্বাস করি

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:০২ পিএম
আগামী ২৯মে উপজেলার ১১৮টি কেন্দ্রেই বিজয়ী হবো বলে বিশ্বাস করি
উন্নয়নের গতিধারাকে এগিয়ে নিতে আপনারা আগামী ২৯মে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন। আমার মার্কা চিংড়ি। আমার বিশ্বাস চিংড়ির বিজয়ের মাধ্যমে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আজকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রথমেই আপনাদের মাঝে ছুটে এসেছি।
আপনাদেরও বিপুল উপস্থিতি আমাকে অনুপ্রানিত করেছে। আমার বিশ্বাস আজকে চিংড়ির সমর্থনে এই ইউনিয়নের যে স্রোত দেখলাম তাকে আমি আগামী ২৯মে উপজেলার ১১৮টি কেন্দ্রেই বিজয়ী হবো বলে বিশ্বাস করি।
১৩মে সোমবার বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চিংড়ি প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চিংড়ি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী খাজে আহমেদ মজুমদার এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী বিএসসির সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন আহমদ রাজন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী নেতা সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, এমপি প্রতিনিধি ইসমাইল হোসেন হাজী, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সাধারন সম্পাদক সেলিম খান, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুমন সর্দার, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন পাটওয়ারী, কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আতিকুর রহমান,সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল, জসিম উদ্দিন পাঠান, কামাল হোসেন, রূহুল আমিন গাজী,মাহিন হোসেন, এবং ইউনিয়নের সকল ইউপি সদস্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital