মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৮ বছরের ইউসুফ শেখ নিখোঁজ, পরিবারে চলছে আহাজারি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৪:৩৭ পিএম
৮ বছরের ইউসুফ শেখ নিখোঁজ, পরিবারে চলছে আহাজারি

কচুয়া আশ্রাফপুর পাটোয়ারি বাড়ি আল মদীনা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা থেকে ২২ মে রোজ বুধবার আসরের পর খেলতে গিয়ে আর ফিরে আসেনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া শেখ বাড়িন আলম শেখের ছেলে ৮ বছর বয়সি মো. ইউসুফ শেখ।

সে ওই মাদ্রসার নূরানী বিভাগের ছাত্র। নিখোঁজের সময় তার পরনে ছিল একটি লুঙ্গি ও সাদা গেঞ্জি। গায়ের রং ফর্সা।

কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে 01811172006 এই নাম্বারে অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা গেল।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital