বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চিংড়ি প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মিছিল ও পথসভা

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯:৩৩ পিএম
ফরিদগঞ্জে চিংড়ি প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মিছিল ও পথসভা

আসন্ন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদারকে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে থানার মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় পৌরসভা নির্বাচন কমিটির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৯ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে চিংড়ি মাছ মার্কায় ভোট দিয়ে আমাদের সকলের প্রিয় ভাই খাজে আহমেদ মজুমদারকে জয়যুক্ত করবো। ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেন।

বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সাবেক সাধানর সম্পাদক পাবেল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগীর সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রবিন, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল সুইট, আলাউদ্দিন মিয়াজী, উপজেলা ছালীগ নেতা রাসেল মিয়াজী ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন।

Model Hospital

এসময় উপজেলা যুবলীগের সাবেক সদস্য রুহুল আমিন রুবেল, সবুজ আলম, ইকবাল হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা এসডি মানিক, মহন মিজি, ছাত্রলীগ নেতা, রায়হান হোসেন বাবু, সুলতান মীর্জা সবুজ, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহমেদ, রিমন মেহেদী, সিয়াম পাটওয়ারী, রাজিব হোসেন পাটওয়ারী, নাজির আহমেদ, ইকবাল হোসেন, রহিম, রুবেল, সৈকত, পারভেজ মিয়াজী, ছাত্রলীগ নেতা- দীপু, এমরান পাঠান, হৃদয় পাঠান, রায়হান, সেফায়েত উল্ল্যা, তানভীর হোসেন, তৌহিদুল ইসলাম পিয়াস, এমরান হোসেন মাহিন, এমরান হোসেন শুভ, এমরান হোসেন, রনি, আলী আকবর, ফখরুল আলম, ইফাদ হোসেন, জহির হোসেন, রাজু, শাহাদাত, জসিম. রিয়াদ হকার্স লীগের সভাপতি সুমনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital