শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্মার্টফোনে নকল করতে গিয়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কৃত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৯:১৯ পিএম
শাহরাস্তিতে স্মার্টফোনে নকল করতে গিয়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কৃত

শাহরাস্তিতে স্মার্টফোনের সহায়তায় নকল করতে গিয়ে এক আলিম পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রবিবার শাহরাস্তি উপজেলা ভোলদীঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে।

পরীক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা জানান,ওইদিন চলতি আলিম পরীক্ষার কুরআন মাজিদ পরীক্ষা বিষয় কোড ২০১চলাকালীন সময় ভোলদীঘি কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জাবের হোসাইন সাব্বির স্মার্টফোনে অসৎউপায় অবলম্বন করছিল।

ওই সময় বিষয়টি পরীক্ষা পরিদর্শনে আসা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর দৃষ্টিগোচর হয়।

Model Hospital

পরে তিনি ওই শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষককে অবহিত করলে তিনি তল্লাশি চালিয়ে দেখেন।

ওই শিক্ষার্থী সাব্বির পরীক্ষার হলে স্মার্টফোন নিয়ে অন্য শিক্ষার্থীর লিখিত কাগজ থেকে ছবি তোলে সেই লেখা নিজ কাগজে লিখছে।এতে বিষয়টি পরীক্ষা আইনের সঙ্গে সাংঘর্ষিক ও অপরাধ হিসেবে পরিগণিত হওয়ায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।বিষয়টি বাস্তবায়নে নির্দেশ প্রদান করেন, দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ও ভিজিল্যান্স টিমের সদস্য এএসপি (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাত জানান, পরীক্ষা সুন্দর, সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা উপহার দিতে প্রশাসন যে কোন অপরাধের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা আমিনুল ইসলাম বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital