শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাত্রারিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪, ৯:২৪ পিএম
ফরিদগঞ্জে মাত্রারিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

মাত্রারিক্ত বিদ্যুৎ বিল, ভায়বহ লোডশেডিংসহ নানা অভিযোগে চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে।

রোববার ৩০ জুন দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন মানববন্ধন করেছে। পরে মানববন্ধনে স্থানীয় কিছু লোকজনও যোগ দেয়।

এসময় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন এসে গ্রাহকদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যায়।

পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফরিদগঞ্জ উপজেলার ১লক্ষ ৫হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুৎ বিভাগের মতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে তাদের। লোকবল কম থাকায় মিটার রিডিংয়ের সমস্যা হচ্ছে। অচিরেই এই সমস্যা সমাদান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়।

Model Hospital

চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক ইলিয়াস কাঞ্চন, মো. রাশেদ আলম, রাব্বি, সাব্বির, রাব্বি সওদাগর, মোবারক হোসেন, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, মনির হোসেনসহ লোকজন জানায়, দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পেয়ে থাকেন। ভয়াবহ লোডশেডিং হলেও গত কয়েকমাস ধরে বিদ্যুৎ বিলের পরিমানও মাত্রারিক্ত বেড়েছে।

মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে মনগড়া বিল তৈরি করছেন। এতে গ্রাহকরা বিপুল অংকের অর্থ গচ্ছা দিচ্ছেন। লোডশেডিং হ্রাস, প্রকৃত বিদ্যুৎ বিল প্রদান এবং লাইন সংস্কারে অনিয়মসহ নানা অভিযোগের সুরাহার দাবীতে তারা বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।

এদিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মানুষ জনের জড়ো হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। এসময় সড়কের পাশে তাদের সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

মানববন্ধনের সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের প্রধানসহ অন্য কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলেন।

চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, তার অফিসের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার সংবাদে তিনি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital