বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত প্রবাসীর পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৯:৫৯ পিএম
হাজীগঞ্জে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত প্রবাসীর পরিবারের সদস্যরা

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর পরিবারের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।

এতে হামলার স্বীকার গুরুতর আহতদের রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, রবিবার (১৪ জুলাই) উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর বড় বাড়ীর প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী শারমিন আক্তার, বাবা করিম মাস্টারসহ শিশু সন্তান এমন নির্মম হামলার শিকার হন। প্রবাসীর পরিবারে কোন পুরুষ বাড়িতে না থাকায় আইনি ব্যবস্থা নিতে পারছেন না বলে জানা পরিবারের সদস্যরা।

তারা আরো জানান, এই বাড়ীর প্রতিপক্ষ শামসুল মিজির ছেলে মো. ইউসুফ ও মিজান সহ ৭/৮ জন বহিরাগত লোক প্রবাসী মাহবুবুর রহমানের সম্পত্তিতে জোরপূর্বক দখল কালে বাধা দিলে নারী, শিশু, বৃদ্ধের উপর এ হামলা চালায়।

Model Hospital

স্থানীয় আজাদসহ বাড়ীর অন্যান্যরা জানান, প্রবাসী মাহবুবের পরিবারের কয়েকজন সদস্যকে যে ভাবে ইউসুফ ও মিজান গংরা হামলা চালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা বাড়ীর লোকজন হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।

প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী শারমিন আক্তার বলেন, আমাদের পরিবারে পুরুষ শূন্য। যে কারনে তারা আমাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে আমাদেরকে মেরে রক্তাক্ত জখম করেছে। আমরা এ সন্ত্রাসী হামলার বিচার প্রশাসনের কাছে চাইবো।

প্রতিপক্ষ ইউসুফ মিয়া জানান, তাদের সাথে পূর্বে জমিজমা নিয়ে বিরোধ ছিল। তবে মারামারির কোন ঘটনা ঘটেনি।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই এক পক্ষের অভিযোগ শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে সমাধানের লক্ষ্যে কাজ করার চেষ্টা করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital