বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাকর্মকর্তারা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১০:০২ পিএম
হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাকর্মকর্তারা
সাম্প্রতিক সময়ে সারাদেশে ছাত্র আন্দোলন চলাকালে কিছু দুর্বৃত্তের হামলা বিভিন্ন সরকারি স্থাপনা হামলা ও লুটপাট হয়েছে।
সেই দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা চত্বর ও থানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
যার আনুমানিক ক্ষতি অকল্পনীয় বলে ধারনা করা যায়।
৯ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম বার, সেনাবাহিনীর মেজর মোজাম্মেল হকের নেতৃত্বে সেনা কর্মকর্তারা হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ধ্বংসস্তূপ পরিদর্শনে আসেন।
এসময় পৌরসভার একাধিক পুড়ে যাওয়া গাড়ি,  ভ্যাকু, লাইটিং, ভবন ভাংচুর ও কম্পিউটার লুটের বিষয়ে সরেজমিনে তদন্ত করেন।
পৌরসভার চারপাশে বিভিন্ন ধ্বংসস্তূপের আলামত দেখেন কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাফস শীল, পৌরসভার সচিব নূরে আজম শরিফ, পৌর কর্মকর্তা শফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital