বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হাইমচরে শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৯:৫৮ পিএম
হাইমচরে শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাইমচর উপজেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান রনি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর, ইডেন্ট কলেজের শিক্ষার্থী নাবিলা নিশাদ, সিটি ইউনিভার্সিটির শিক্ষার সালে আহামেদ, তিতুমীর কলেজ শিক্ষার্থী ইমরান ইমরু, বি.জি.এম. ইউনিভার্সিটি শিক্ষার্থী আকবর হোসাইন, ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী সিয়ামসহ অন্যান শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন থানা তদন্ত অফিসার ইনচার্জ ওয়ালিউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রশিদ, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

Model Hospital

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে দুর্নীতি ও শোষণ মুক্ত হাইমচর গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ টি দাবি উপস্থাপন করেন। ১৫ টি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে, প্রথম দাবি উপজেলায় যেকোন মৌলিক সিদ্ধান্তে ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেমন: বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন।দ্বিতীয় দাবি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও মূল্য তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চতুর্থ দাবি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হবেন উপজেলা নির্বাহী অফিসার। পঞ্চম দাবি মাদক ও কিশোর গ্যাং এর সাথে যারা জড়িত প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ষষ্ঠতম দাবি সকল পরিবহন ব্যবস্থায় ভাড়া নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং সকল প্রকার সিন্ডিকেট মুক্ত করতে হবে। সপ্তম দাবি উপজেলার প্রতিটি দপ্তরের বিশেষভাবে ভূমি অফিসে সিটিজেন চার্টার অনুযায়ী নির্ধারিত সময় ও ফি এর মধ্যে সকল নাগরিক সেবা প্রদান করতে হবে।

অষ্টম দাবি পুলিশ ক্লিয়ারেন্স সহ থানা থেকে প্রাপ্ত সেবা হয়রানি ব্যতীত নিশ্চিত করতে হবে। যেমন পাসপোর্ট ক্লিয়ারেন্স ইত্যাদি। নবম দাবি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ গঠন করতে হবে। দশম দাবি ইউনিয়ন পরিষদের সেবা উদাহরণস্বরূপ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ সকল সেবা নির্ধারিত সময় ও ফি অনুযায়ী নিশ্চিত করতে হবে। এগারো তম দাবি হাসপাতালে দল, মত নির্বিশেষে সকলের সেবা নিশ্চিত করতে হবে। এবং অবৈধ ফি নিয়ে রোগী দেখা বন্ধ সম্পূর্ণভাবে করতে হবে। বারো তম দাবি ছাত্র আন্দোলন চলাকালীন সকল সন্ত্রাসী কর্মকান্ড ও হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তেরো তম দাবি উপজেলার যেকোন এলাকায় অনিয়ম, সহিংসতা বা অপরাধ সংঘটিত হলে পুলিশ অবগত হওয়ার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিতে হবে। চোদ্দো তম দাবি সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। পনেরো তম দাবি যেসকল প্রতিষ্ঠানে অভিযোগ বক্স নেই, ঐ সকল প্রতিষ্ঠানে এবং বাজারে অভিযোগ বক্স স্থাপন করতে হবে।

উপর্যুক্ত দাবি সমূহ অনতিবিলম্ব বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার কে বিনীত অনুরোধ করেন শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা এই দাবির অনুলিপি পিএস টু ইউএনও দপ্তর, পিএস টু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পিএস টু সহকারী কমিশনার দপ্তর, পিএস টু অফিসার ইনচার্জ দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন কে অনলিপি প্রেরণ করেন।

এই শিক্ষার্থীদের পাশাপাশি হাইমচরের শিক্ষার্থীদের একটি সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি সেই সংগঠনের পক্ষ থেকেও ৯টি দাবি আলোচনা সভায় উপস্থাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে : ইউএনও জামিউল হিকমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম
প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস‌ এম‌ এন জামিউল হিকমা।

চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস‌ এম‌ এন জামিউল হিকমা।
তিনি বক্তব্যে বলেন, আগামী ৮অক্টোবর থেকে ২২দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে এবং এ সময় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে কোস্ট গার্ডের কার্যক্রম গ্রহন করতে হবে৷ নৌ-পুলিশ, কোষ্ট গার্ড, মৎস্য বিভাগ সমন্বয় করে কাজ করবেন। নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালোভাবে মনিটরিং করবেন।
তিনি দূর্গাপূজা বিষয় বলেন, সামনে দূর্গাপূজা আসতেছে, পূজা উদযাপন উপলক্ষে বিশেষ করে পুলিশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রয়েছে। তারা যেন এ বিষয়ে আরও সচেতন থাকেন। দূর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা আপনাদের নজরে আসলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহন করবো৷ আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে হবে। আমরা সকলের অবস্থান থেকে দূর্গাপূজায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে হবে। চাঁদপুর সদরে ৪১টি পূজা মন্ডপ আছে। প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে৷ দূর্গাপূজা উপলক্ষে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার মেসেজ পেলে আমাদের ও আইনশৃঙ্খলা বাহিনীকে  জানাবেন৷ রাত ১১টার পর যাতে মাইকিং না হয়, তার জন্য পূজা উদযাপন কমিটির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা যেতে পারে৷
কিশোর গ্যাং ও মাদকের বিষয়ে তিনি বলেন, কিশোর গ্যাং, মাদকের উৎপাত যাতে বৃদ্ধি না পায়, তাই আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে এলার্ট থাকলে তা বন্ধ করা যাবে৷ আমরা পর্যবেক্ষন করে দেখেছি যারা মাদক বিক্রেতা, তারাই মাদক সেবন কারী। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরো জোরদার করা হবে। উপজেলার সকল মসজিদে মাদকের কুফল সম্পর্কে প্রচারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চোরাচালানসহ সার্বিক বিষয়ে আরও দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোনো অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রশাসনের কাজে আন্তরিকভাবে কাজ করছেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের প্রশাসন সম্মানের দৃষ্টিতে মূল্যায়ন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সদর নৌ থানা পুলিশ ইনচার্জ মোঃ আজমগীর হোসেন, সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো: ফেরদৌস হোসেন।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের মিটিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের দায়িত্ব ব্যাপক, যেহেতু আইনশৃঙ্খলা মিটিং। এরপর তিনি মাদকদ্রব্য অপব্যবহার, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জোরালো ভূমিকা পালন করা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উপস্থিত কর্মকর্তাগণের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য আহ্বান করেন৷
তিনি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনী আটক করে, তারা ছাড়া পেয়ে পুনরায় মাদক গ্রহন করে। তাদেরকে চিকিৎসার আওতায় আনা হলে বা কাউন্সিলিং করা যেতে পারে। মাদকসেবীদের পুনবার্সনের ব্যবস্থা করা হলে,  মাদকের উৎপাত কমানো যাবে। চাঁদপুর মডেল থানা আইনশৃঙ্খলার বিষয়ে কাজ করে।
এসময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি মৎস অফিসার মিজানুর রহমান,উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, কোস্টগার্ড কর্মকর্তা, ক্রীড়া কমিটির সদস্য আক্তার হোসেন সাগর, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন,বাগাদী আহম্মদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মোঃ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুব আলমসহ কমিটির সদস্যবৃন্দ।