বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গ্রাম আদালতকে মানুৃষের আস্থার জায়গা হিসেবে তৈরী করতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম
গ্রাম আদালতকে মানুৃষের আস্থার জায়গা হিসেবে তৈরী করতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুর জেলা প্রশাসক বক্তব্যে বলেন, গ্রাম আদালতে মানুষ মূলত যায় ঝগড়া-বিবাদ, পারিবারিক বিরোধ মিমাংসা ও  এর প্রতিকারের জন্য। দীর্ঘ সময় যাবৎ গাম্য সালিশ বিচারে আমাদের একটা ভরসা আছে। গ্রাম আদালতের আইনী ভিত্তি আছে এবং নীতিমালা আছে। কাজের ও বিচারের পরিধি আছে।
গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করতে হবে। প্রচারের মাধ্যমে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার সময়কাল সম্পর্কে বলতে হবে৷ এতে মানুষের গ্রাম আদালতে প্রতি আগ্রহ তৈরি হবে। গ্রাম্য সালিশ বিচারের মাধ্যমেও ছোট ছোট সমস্যা সমাধান করা যায়। জনসচেতনতা তৈরির জন্য প্রচার-প্রচারণা বাড়াতে হবে।
ডিসি বলেন, গ্রাম আদালতে নারী প্রতিনিধি নিয়োগ আমরা দিতে পারি না। কিন্তু আমরা নারীদের অংশগ্রহন বৃদ্ধিতে উদ্ধুত্ত করতে পারি৷ কোন বিচার প্রার্থী তার প্রতিনিধি হিসেবে নারী প্রতিনিধি নিয়োগ করতে পারবে। গ্রামের একটি ছোটখাটো বিরোধ বা সাধারণ বিষয় গ্রাম আদালতে স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব। গ্রাম আদালতের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ ও নিরীহ মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি করতে হবে।
সভায় গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন চাঁদপুর  ডিস্টিক ম্যানেজার মমতাজ বেগম।
এ সময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর এফ এম মুহা: জুলফিকার রহমান, চাঁদপুর শিশু অধিদপ্তরের কর্মকর্তা মো: মাহাতাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক মো: সারওয়ার আলম, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, গ্রাম আদালত কিভাবে আরো বেশি সক্রিয় করা যায় সে বিষয়ে ডিসি মহোদয় কাজ করছেন। গ্রাম আদালত মাধ্যমে ছোট ছোট বিবাদ মিমাংসা করা যায় ৷ গ্রাম আদালতের কার্যক্রম ভালো হলে মানুষের আস্থা বৃদ্ধি পাবে। জনগনকে গ্রাম আদালত সম্পর্কে ভালো ভাবে জানাতে হবে। তাহলে এর সুফল পাওয়া যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর ক্যাবল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, জারা হাউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ হাছান বেপারী, ইসফা এরিয়া ম্যানেজার রুবেল উদ্দিন, সোনালী সুদিন এর সভাপতি আবু হানিফসহ সংশ্লিষ্টজন।

শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম
শাহরাস্তিতে কৃষকদের মাঝে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষক গ্রুপের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ড. মো: সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন কৃষক গ্রুপের হাতে মোট ৬৭টি যন্ত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৪টি বেড প্ল্যান্টার, ৯টি পাওয়ার থ্রেসার, ৮টি রিপার, ৪টি ভুট্টা মাড়াই যন্ত্র, ৯টি এলএলপি ও ফিতা পাইপ, ৯টি ফুট পাম্প এবং ২৪টি হ্যান্ড স্প্রেয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা খাতুন বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। কৃষকের শ্রম ও ঘামের ওপর ভর করেই দেশের খাদ্যনিরাপত্তা টিকে আছে। সেই কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই।
তিনি বলেন, “এসব যন্ত্র ব্যবহারে বীজ বপন, ফসল কাটা, মাড়াই, সেচ ও বালাইনাশক স্প্রের কাজ দ্রুত ও কম খরচে করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম বাঁচবে, উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে।”
কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এই যন্ত্রপাতি সরকারের সম্পদ, যা আপনাদের সবার কল্যাণে দেওয়া হয়েছে। এগুলো যত্নের সঙ্গে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। গ্রুপের প্রত্যেক সদস্য যেন পালাক্রমে যন্ত্রের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শাহরাস্তির কৃষিতে নতুন গতি সঞ্চার করবে।
সভাপতির বক্তব্যে ড. মো: সাজ্জাদুর রহমান বলেন, “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রকল্পের যন্ত্রপাতি কৃষক গ্রুপের মাঝে দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাবে।” তিনি যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করে ফলন বৃদ্ধির আহ্বান জানান।
যন্ত্রপাতি পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং যথাযথভাবে ব্যবহারের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো: আবু কালাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: রেজাউল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস পাটোয়ারী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্রীবাস চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার মো: মকবুল হোসেন ও মোহাম্মদ আল আমিন।
উপজেলার অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।