বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে

চাঁদপুর মডেল থানার ওসির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের মতবিনিময়‌

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৮:৪৭ পিএম
চাঁদপুর মডেল থানার ওসির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের মতবিনিময়‌
দেশের চলমান প্রেক্ষাপটে চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসিন আলমের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নেতৃবৃন্দ। ১৩ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় চাঁদপুর মডেল থানার এ মতবিনয় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি তদন্ত আ. রাজ্জাক মীর, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবুল হাসানাত, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশারফ, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি মুফতি নূরে আলম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফজলুল করিমসহ খেলাফত মজলিস ও যুব মজলিসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ‌

Model Hospital

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, এই বাংলাদেশ আমাদের সকলের। ‌আমরা যারা এই দেশে নাগরিক, তারা প্রত্যেকে সমান অধিকার নিয়ে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে এখানে বসবাস করবো। ‌দেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজন রয়েছে। একজন্য প্রত্যেক নাগরিকের উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা। ‌তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে দেশের যে সরকারই ক্ষমতা আসুক, আপনারা ন্যায় এবং নীতিতে অটুট থেকে দায়িত্ব পালন করবেন।‌ কোন দল কিংবা ব্যক্তি বিশেষের হুকুমের কর্মচারী হবেন না। ‌

বক্তারা আরো বলেন, আমরা দীর্ঘ সময়ের ক্লান্তিকাল পার করে নতুন বাংলাদেশ পেয়েছি। ‌এই বাংলাদেশে আমরা আর হানাহানি দেখতে চাই না। ‌আমরা বিশ্বাস করি সারা দেশের ন্যায় চাঁদপুরের পুলিশ সত্যিকার অর্থেই জনগণের বন্ধু হয়ে উঠবে। ‌পুলিশ তাদের ন্যায়-নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে মানুষের মন জয় করবে। চাঁদপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা চাইলে আমরা তাদের সহযোগিতা করব। ‌সকল ধর্মের, বর্ণের এবং শ্রেণি-পেশার মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই আমাদের প্রত্যাশা। ‌

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসিন আলম, আমরা একটা দুর্যোগ পার হয়ে নতুন অবস্থানে এসেছি। ‌আমরা পুলিশ জনতা মিলে সমাজের জন্য কাজ করতে চাই।‌ আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা আপনাদের আপনাদের সহযোগিতা কামনা করি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।