বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সামাজিক বন্ধনই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি : শেখ মুহা জয়নাল আবদিন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯:০৪ পিএম
সামাজিক বন্ধনই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি : শেখ মুহা জয়নাল আবদিন
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা এবং জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঝটিকা সফরঃ
গত১৩.০৮.২০২৪ চাঁদপুর সদর উপজেলা শাখার তত্ত্বাবধানে মডেল লক্ষ্মীপুর বহরিয়া বাজার, ১৩ নং হানারচর, ১২ নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালির দোকান চান্দ্রা চৌরাস্তা,চান্দ্রা বাজার এবং গাবতলী মার্কেট , বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার ফরাক্কাবাদ বাজার বাগাদি ইউনিয়নের বাগড়া বাজার, চৌরাস্তাসহ জনবহুল এলাকায়, দেশের এই সংকটকালীন সময়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা জয়নাল আবদিন।
 তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সামাজিক বন্ধন হলো আমাদের প্রধান শক্তি আমরা প্রত্যেক এলাকার ভালো মানুষগুলি যদি একত্রিত হতে পারি তাহলে দুস্কৃতিকারীরা কোন সুযোগ নিতে পারবে না ।
এ সমাজে আমাদেরকে বসবাস করতে হবে এই সমাজে আমাদের জন্মগ্রহণ এখানেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই সামাজিক বন্ধন অটুট রেখে আমরা সবাই কাজ করব । মনে রাখতে হবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠার জন্য নয় বরং একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নির্বাহী সদস্য এবং সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন ,জেলা সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী ,জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন,সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান সহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।