বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ইসমাইল হোসেন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:০৪ পিএম
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ইসমাইল হোসেন

মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। এসময় সাবেক ছাত্রনেতা সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভুঁইয়া উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারী বলেছেন দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও ভালো থাকে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মধ্যে ইচুলী পাওয়ার প্লান্ট মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচ এম ইসমাইল হোসেন পাটওয়ারী আরো বলেন, খেলাধুলা মানুষের মনকে সজীব করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।

ব্যবসায়ী মোহাম্মদ মনু খলিফার সভাপতিত্বে ও ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মানিক গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মোঃ সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভুঁইয়া, ছাত্রনেতা ইকবাল হোসেন, ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ ভূঁইয়া, মেজবাহ উদ্দিন মিশু ভূঁইয়া, জিসান আহমেদ পাটওয়ারী সহ ছাত্রদলের অন্যান্যেরা।

Model Hospital

টুর্নামেন্ট আয়োজনে ছিলেন ফিউচার যুব ক্রীয়া সংস্থা, উদয়ন স্পোর্টিং ক্লাব ও মধ্য ইচুলী স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট পরিচালনা করেন, মোঃ স্বপন হোসেন ও ফাহিম হোসাইন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।