বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে এসপির সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পাড়ায় মহল্লায় পাহারা বসিয়ে আইনশৃঙ্খলায় ভূমিকা রেখেছেন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৭:৪৮ পিএম
ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পাড়ায় মহল্লায় পাহারা বসিয়ে আইনশৃঙ্খলায় ভূমিকা রেখেছেন

চাঁদপুরে পুলিশ সুপার সাইফুল ইসলামের সাথে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় কর্মস্থলে যোগদানকৃত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

Model Hospital

মতবিনিময় সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা থানা সহ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও পাড়া মহল্লায় পাহারা বসিয়ে কাজ করেছেন।

এতে পুলিশের অনুপস্থিতিতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমরা কাউকে অনুরোধ না জানালেও তারা নিজে থেকে যেভাবে এগিয়ে এসেছেন তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।

তিনি বলেন, আগামী দিনেও আপনাদের এমন সহযোগিতা আমরা কামনা করি। আমরাও যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে পুলিশও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মনবল ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনতা মিলে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় চাঁদপুর কে আমরা নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। পুলিশের প্রতি মানুষের যে রাগ ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পুলিশকে জনগণের পুলিশে পরিণত হতে হবে।

তিনি বলেন পুলিশের অনুপস্থিতিতে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করেছে। এখনো আমাদের পক্ষ থেকে কর্মস্থলে যোগদানকৃত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদসানী, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আবু নাঈম তানভীর, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ রাকিব হোসাইন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।