বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জেলা প্রশাসক কামরুল হাসান

রাষ্ট্রীয় সংকটকালীন সময়ে ইসলামী আন্দোলনের অবদান প্রসংশনীয়

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১১:৫৪ পিএম
রাষ্ট্রীয় সংকটকালীন সময়ে ইসলামী আন্দোলনের অবদান প্রসংশনীয়
জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে  ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দের সাথে  জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই করোনাকালীন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও মানবিক কাজে তাদের উল্লেখযোগ্য ভূমিকা  রয়েছে । জুলাইর গণঅভ্যুত্থানের পর দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকাও প্রশংসনীয়। দেশের রাজনৈতিক শূন্যতায় মানুষের জানমাল রক্ষা, সরকারি স্থাপনা, পুলিশ প্রশাসনের নিরাপত্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা, যানজট নিরসনে নিয়োজিত ছাত্র ও স্বেচ্ছাসেবকদের তদারকি, তাদের খাবার ও পানীয় বিতরণসহ ইসলামী আন্দোলন অবিস্মরণীয় কাজের আঞ্জাম দিয়েছেন তা অতুলনীয় । আপনারা সবসময় দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন এই আশা আমি ব্যক্ত করছি।
 তিনি আরও বলেন, আমার এই টেবিল সবার জন্য উন্মুক্ত থাকবে, যখন প্রয়োজন মনে করেন  স্মরণ করবেন আমরা আপনাদের যথাসাধ্য সেবা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা.জয়নাল আবদিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদেরকে অনেক ছড়ামূল্য  দিয়ে দ্বিতীয়বার দেশকে অবমুক্ত করা হয়েছে। যে কারণে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে পুনরায় এই বৈষম্য যেন আপনার নিয়ন্ত্রণাধীন কোথাও প্রতিষ্ঠিত  হতে না পারে আমরা সেই আশা ব্যক্ত করেছি । যেহেতু আপনি প্রশাসনিকভাবে জেলার অভিভাবক তাই আপনার টেবিল যেন সবার জন্য সমানভাবে উন্মুক্ত থাকে  এবং আপনার সাধ্য অনুযায়ী সকলকে সহযোগিতা করবেন এবং একক কোন দলের আধিপত্য যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয়ে সকলের জন্য সমান সুযোগ বজায় থাকে সেই ব্যাপারে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুই ক্ষমতা পিপাসু দল নয় বরং ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে মানবকল্যাণের জন্য, ক্ষমতার চেয়ার জনগণের সঠিক মেন্ডেটের মাধ্যমে যেদিকেই আসুক না কেন আমরা আমাদের মানবিক কাজ অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তাই এই ব্যাপারে সকল ক্ষেত্রে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী,সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ,সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী, হাফেজ মাওলানা নাছির উদ্দিন, মোঃ আবুল বাশার তালুকদার, মাওলানা আখতার হোসাইন, মোঃ শরীফ মৃধা, মোহাম্মদ রাকিব হোসেন, মোঃ হাবিবুর  রহমান, মোঃ জাকির হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।