বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১:৩২ পিএম
ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, প্রতিবেশি রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে বন্ধুসূলভ আচরণের পরিবর্তে বরাবরই বৈরিতাপূর্ণ আচরণ করে আসছে। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারতে শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে আমাদেরকে মরুভূমিতে রূপান্তর করে।
আবার ভরা মৌসুমে পানি ছেড়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে রাখে। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে এখনি রুখে দাঁড়ানোর সময়। সময় এসেছে ভারতের বিরুদ্ধে কথা বলার। ভারতীয় পানি আগ্রাসন রুখে দেবার।
আজ মঙ্গলবার সকাল ১০টায় লক্ষীপুর হানারচর ইউনিয়নে পানিবন্দি মানুষের খোঁজখবর নেয়া ও তাদের মাঝে হাদিয়া বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি হাফেজ মনির হোসাইন, মুহাম্মদ মাইনউদ্দীন, মোঃ আবু সাইদ বেপারী, মোঃ ইদ্রিস শেখ, মোঃ হোসেন শেখ, মোঃ শুভু শেখ, মোঃ সাব্বির,  মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।