বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ

পানিবন্দী কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১:৩৪ পিএম
পানিবন্দী কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন
আজ চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা  ও ৯নং বালিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার উদ্যোগে সদর উপজেলার সার্বিক তত্ত্বাবধানে অসহায় কর্মহীন পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হাদিয়া বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মুহা জয়নাল আবদিন এর নেতৃত্বে জেলার শীর্ষ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ।
জেলা সভাপতিসহ সকল দায়িত্বশীলরা কোমর সম পানি দিয়ে পায়ে হেঁটে বিভিন্ন ওয়ার্ডের পানি বন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেন।
তিনি বলেন ঘুরে ঘুরে দেখে যা অনুভব হলো খাদ্য সামগ্রী চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল । আর আমাদের একার পক্ষে কখনোই সকলের চাহিদা পূরণ করা সম্ভব নয়। প্রতিবেশী বিত্তবান যারা আছেন সকলে এগিয়ে আসলে অন্তত অনাহারে কেউ কষ্ট পাবে না। তিনি সকল স্বেচ্ছাসেবী রাজনৈতিক এবং ব্যবসায়ীদেরকে বন্যাকবলিত এবং পানিবন্দী অসহায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
তিনি সকলকে ধৈর্য্য ধারণ করে আল্লাহর দরবারে এই মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া করতে বলেন। তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সাধ্যমত তাদের খোঁজখবর রাখবে এবং তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
ত্রাণ বিতরণ কালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,মাহবুব ইমরান মাসুম, মাওলানা নুর উদ্দিন ,বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, ডাক্তার বেলাল হোসেন ,মাওলানা মুজিবুর রহমান ,মোহাম্মদ আবুল হাসানাত, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা মাওলান মুফতি ইমরান হোসাইন ,মোঃ সেলিম হোসাইন, ইসলামের ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি রাকিবুল ইসলাম ও মাসুদ আলম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।