রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বন্যার্তদের মাঝে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮:৫৭ এম
বন্যার্তদের মাঝে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তির বন্যা কবলিত কয়েকটি এলাকায় চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বন্যা দুর্গত এলাকায় ঘুরে ঘুরে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সামিউল প্রধান, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজিম, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রুবেল চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সংগঠক মোঃ আাকাশ সহ অন্যান্য নেতাকর্মী।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital