মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বানবাসী মানুষের মাঝে প্রভাতের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৬ পিএম
ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বানবাসী মানুষের মাঝে প্রভাতের খাদ্যসামগ্রী বিতরণ
টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার কবলে পড়েছে দেশের কয়েকটি জেলা ও উপজেলা।
স্বরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যার্তদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, শাহরাস্তি শাখার সদস্যরা।
শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়া প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও জরুরি ঔষধ পৌঁছে দেন অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দেশের বিভিন্ন এলাকায় এই সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবছর প্রভাতের ত্রাণ বিতরণ কার্যক্রমের ৪র্থ ধাপে আজকের এই ত্রাণসামগ্রী প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, আমাদের এই মানবিক কাজে সংগঠন এবং সংগঠনের বাইরে প্রবাসীদের অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাসেল হোসেন, সদস্য মো. ফারুক পাটোয়ারী, মো. ইকবাল, ইমরান হোসেন, সমাজসেবক আরিফ শেখ ও সুমন মনদার, প্রভাত কচুয়া শাখার সদস্য আবু হানিফ প্রধানীয়া, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সদস্য জাহিদুল ইসলাম, শাহালম হোসেন, সায়েম হোসেন সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বানবাসী মানুষের মাঝে প্রভাতের খাদ্যসামগ্রী বিতরণ এর খন্ডচিত্র।
এছাড়াও মমিন মমতাজ মেমোরিয়াল ট্রাস্ট ও উদীপ্ত তরুণ সংঘের পক্ষ থেকে গত ২৬ আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জ ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় বন্যার্তদের মাঝে নগদ টাকা, জামাকাপড় এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেন প্রভাত কচুয়া শাখার সদস্যরা।
এসময় প্রভাত সমাজকল্যাণ সংস্থা, হাজীগঞ্জ শাখার সভাপতি মফিজুল ইসলাম রোহান, প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল হোসেন, প্রভাত কচুয়া শাখার সদস্য মোঃ আবু হানিফ প্রধান, রোকন উদ্দিন সরকার, হাফেজ শাখাওয়াত প্রধান, মেহেদী হাসান সরকার, হাফেজ মোঃ সোয়াইব মুন্সি, নাঈম খান, সফিউল্লাহ খান, জাকারিয়া মিয়াজি, রিয়াদ খান, সালাউদ্দিন মিয়াজী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’