শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবদল নেতা মতিনের অর্থায়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৪ পিএম
ফরিদগঞ্জে যুবদল নেতা মতিনের অর্থায়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে পৌর এলাকার ৪ শতাধিক পানি বন্দী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার কালির বাজার চৌরাস্তায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপজেলা যুবদলে সাবেক সদস্য সচিব আব্দুল মতিন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেক নেতা-কর্মীকে পানি বন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান করা হয়। তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পৌর এলাকার পানি বন্দী মানুষের পাশে আমার সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি। পরে তিনি বিএনপি চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনা ও তার প্রয়াত বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন টেলু, সাবেক যুগ্ম আহবায়ক নুরে আলম চৌধুরী, জহিরুল ইসলাম, মো. মামুনুর রশিদ, এমরান হোসেন ধনীদার, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, প্রবাসী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, যুগ্ম আহবায়ক আব্দুল হাই, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল হাসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, রূপসা দক্ষিন ইউনিয় যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফ খান, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো. পারভেজ হোসেন, পৌর সদর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল, গবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital