সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মাছের ঘেরে বিলীন সড়ক

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম
ফরিদগঞ্জে মাছের ঘেরে বিলীন সড়ক

দু’পাশে মাছের ঘের। মাঝ দিয়ে চলে যাওয়া সড়কটি ব্যবহৃত হচ্ছে উভয় ঘেরের বেড়িবাঁধ হিসেবে। বছরের পর বছর সড়কের সুরক্ষা নিশ্চিত না করে মাছ চাষ করায় সড়কের বিস্তীর্ণ অংশে ধ্বসে গিয়েছে। কোন কোন অংশে সড়কটির অর্ধেক কিংবা তার অধিক বিলিন হয়ে গেছে। ফলে যাতায়াত, পন্য পরিবহনসহ সামাগ্রীক যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক দূর্ভোগে পড়েছে সড়কটি ব্যবহার করা হাজার হাজার মানুষ৷ কখনো কখনো গাড়ি উল্টে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ এবং মালামাল। সড়কের দুরবস্থার এই চিত্র ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রুপসা গ্রামের।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়নটির কাদির পাওয়ারী বাড়ি এলাকা হতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত গাব্দেরগাঁও সড়কের উভয় পাশে বিশাল বিশাল মাছের ঘের গড়ে তুলেছেন জাসিম উদ্দিন পল্টু পাটওয়ারী গংরা। ঘেরের ক্ষেত্রে রাস্তার পাশে আলাদা বেড়ি করার নিয়ম থাকলেও তা মানেননি তারা। এমনকি সড়কের সুরক্ষায় গাইডওয়াল কিংবা নিরাপত্তা জালও ব্যবহার করেননি তারা। সরকারি রাস্তাকে ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার করলেও রাজনৈতিক প্রভাবের কারনে বিগত সময়ে তাদের বিরুদ্ধে নেয়া হয়নি কোন আইনানুগ ব্যবস্থা।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে স্কুল শিক্ষক হারুনুর রশীদ জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মনিতির তোয়াক্কা না করে সড়ককে বেড়িবাঁধ হিসেবে ব্যাবহার করে বছরের পর বছর মাছ চাষ করে আসছেন পল্টু পাটওয়ারী গংরা। জরুরী ভিত্তিতে সংস্কার না করলে সড়কের ভাঙ্গা অংশগুলো অচিরেই সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। ঘেরের মালিকরা যেন শ্রীঘ্রই সড়কটিকে পূর্বের রূপে ফিরিয়ে দিতে যাবতীয় ব্যবস্থা গ্রঞণ করেন। আপনাদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে এই দাবী জানাচ্ছি।

এবিষয়ে জানতে ঘেরের মালিক জসিম উদ্দিন পল্টু পাটওয়ারীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি৷

Model Hospital

স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অত্যাবশ্যকীয় এ জনদাবীর সাথে আমি একমত পোষণ করছি। আমারও প্রত্যাশা পল্টু পাটওয়ারী গংরা সড়ক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এলাকাবাসীর দাবী পূরণে আমি আমার অবস্থান থেকে দৃঢ় ভূমিকা পালনে চেষ্টা করবো।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এস, এম, কাউছার উল আলম (কামরুল) বলেন, বছরের পর বছর পল্টু পাটওয়ারী গংরা এখানে মাছ চাষ করে আসছেন। তারা এখানে ড্রেজিংও করেছেন। নিয়মানুসারে সড়কের সুরক্ষা নিশ্চিত করে মাছ চাষ করার কথা থাকলেও তারা তা করেননি। তাদের স্বেচ্ছাচারীতার কারনে সড়কটির ক্ষতিগ্রস্থ অংশগুলো বিলীন হতে চলেছে। জনদাবী যৌক্তিক। সড়কটিকে সম্পূর্ণরূপে সংস্কারের জন্য যে বিশাল অর্থের প্রয়োজন ইউনিয়ন পরিষদের কাছে তা নেই। আমিও চাই পল্টু পাটওয়ারী গংরা সড়কটি সম্পূর্ণ মেরামতের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’