সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হোসেন বেপারী

বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০১ পিএম
বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি, মো. হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ তারেক আজিজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবাগত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত শক্তি। এই পরিশ্রমটা যদি মানুষের কল্যাণে ব্যয় করা যায় তাহলেই হবে এ সংগঠনের সার্থকতা। ওই সময় নবঘটিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।

Model Hospital

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে প্রথমেই কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা মন্ডলির সদস্য খালেকুজ্জামান শামীম, অ্যাডভোকেট জাকির হোসাইন বাবলু, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ জালাল মানিক, সহ-সভাপতি – জসিম মুন্সী, এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক – জসিম উদ্দিন, মহিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান রিমে,  অর্থ বিষয়ক সম্পাদক – নাছিমুল বারি, দপ্তর সম্পাদক- মোশারফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক – মোহাম্মদ ইয়াসিন বোরকন্দাজ , প্রচার সম্পাদক – মো. রনি, সহ-প্রচার সম্পাদক – মোহাম্মদ নাহিদ ইসলাম , ধর্ম বিষয়ক সম্পাদক – মাওলানা নাজির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা- মরিয়ম সায়েম মৌমিতা, রক্ত সম্পাদিকা – ফারজানা ইসলাম, সহ-রক্ত সম্পাদক- মোহাম্মদ রিফাত হোসেন,  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক-মোহাম্মদ সৌরভ হোসেন, সদস্য – মো. মাহবুব আলম, আব্দুর রাজ্জাক, মো. রাকিব হোসাইন, মো. আরিফ হোসাইন, শরীফ মুন্সী, রাজু মিজি, জহিরুল ইসলাম, রিফাত, শরীফ পাটোয়ারী (প্রবাসী), আব্বাস(প্রবাসী), নিশান পাটোয়ারী(প্রবাসী), সৌরভ হোসেন (প্রবাসী),  রাসেল হোসেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’