শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৮ পিএম
শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ
শাহরাস্তিতে সেনাবাহিনী বন্যা দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজনে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেহের ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ গৃহনির্বান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি, মেজর কাজী গোলাম শাহাদাত পিএসসি, ক্যাপ্টেন মোঃ রিফাত আল আসমাউল।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী প্রমুখ।
ওইদিন অত্র এলাকার ৮ টি পরিবারের মাঝে ৩২ বান ঢেউটিন এবং নগদ ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital