বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সংঘর্ষে হতাহত: সাংবাদিক জাকির মজুমদারের উদ্বেগ ও নিন্দা

জাকির মজুমদার প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ পিএম
হাজীগঞ্জে সংঘর্ষে হতাহত: সাংবাদিক জাকির মজুমদারের উদ্বেগ ও নিন্দা

গত বৃহস্পতিবার ও শুক্রবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ শহরে বিদ্যমান দুটি গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক, সংগঠক ও মানবাধিকারকর্মী জাকির মজুমদার। সংঘর্ষের মধ্যে পড়ে পথচারী কিশোর সাইমনের মৃত্যুতে তিনি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র একটি রাজনৈতিক দলের বিবদমান দুই গ্রুপের মধ্যে পরপর দুই দিনের সংঘর্ষে হতাহতের ঘটনা উদ্বেগজনক। তাৎক্ষণিক বিষয়টি নিয়ন্ত্রণ না করা নিন্দনীয়।

তিনি বলেন, পরপর দুই দিনের ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছেন। যার কারণে অর্ধশত লোক আহত হওয়ার পাশাপাশি সাইমন নামের এক নিরীহ কিশোর শিক্ষার্থী এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছে। যা দুঃখজনক।

জাকির মজুমদার বলেন, শত শত মানুষের পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ, হাজার হাজার মানুষের রক্ত ও প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। সব দল-মতের মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত। সেখানে হাজীগঞ্জের সংঘাত এখানকার মানুষকে হতাশ করেছে।

Model Hospital

তিনি রাজনৈতিক নেতৃত্বের কাছে ভবিষ্যতে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলেন, এ ক্ষেত্র আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসনের যথাযথ ভূমিকা গ্রহণ এবং সচেতন জনগণকে সম্মিলিতিভাবে যেকোনো অপতৎপরতা প্রতিরোধের আহ্বান জানান।

সংঘর্ষে কিশোর সাইমনের নিহত হওয়ায় সাংবাদিক জাকির মজুমদার শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।

জাকির মজুমদার
সাংবাদিক, সংগঠক ও মানবাধিকারকর্মী
019150243375

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital