আশিকাটিতে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
আশিকাটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করছেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও ইউনিয়ন বিএনপির নের্তৃবৃন্দ।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে মহিলা অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি কার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রতি জনকে দুই মাসের ৬০ কেজির দুই বস্তা চাল প্রদান করা হবে। সোমবার সকাল ১০টায় আশিকাটি ১শত ১জন উপকার ভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় আশিকাটি ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম দিদার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী, সিনিয়র সহ-সভাপতি, ওয়ার্ড সদস্য বিল্লাল মাল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, বিএনপি নেতা হারুন অর রশিদ সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, সাধারণ সম্পাদক মমিন খানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আরশাফ রিপন কাজী বলেন, আশিকাটির কার্ডধারী অসহায় দুস্থ্যরা যাতে সঠিক ভাবে তাদের কার্ডের চাল পায়, তার জন্য আমরা আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকলে মিলে দায়িত্ব নিয়ে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করতে সহযোগীতা করেন।










