বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

শহীদদের রক্তের বিনিময়ে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে : অধ্যাপক আশরাফ আলী আকন্দ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:২৪ পিএম
শহীদদের রক্তের বিনিময়ে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে : অধ্যাপক আশরাফ আলী আকন্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আখন্দ। পাশে গণসমাবেশে উপস্থিত সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

জুলাই গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখন্দ।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসকের পতন হয়েছে। ১৭ বছর এদেশের সাধারণ মানুষের উপর নির্যাতনের নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ। বিভিন্ন মেঘা প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা দেশের সম্পদ লুট করেছে। এসব প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে শেখ হাসিনার সরকার। দেশে যত সমস্যা আছে তা দূর করতে আপনারা কাজ করবেন। রাষ্ট্র সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, বিচার বিভাগসহ রাষ্ট্রের গুনে ধরা প্রতিষ্ঠানগুলো সংস্কার করা হচ্ছে। আমাদের সকলকেও সংস্কার হতে হবে। রাজনীতিতে ও সংস্কার প্রয়োজন, নির্বাচন পদ্ধতিকে সংস্কার করতে হবে।শহীদদের রক্তের বিনিময়ে সন্ত্রাস দুর্নীতিবাজ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে।

তিনি বলেন, এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা আর কোনো নব্য স্বৈরাচার কে রাস্ট্র ক্ষমতায় দেখতে চাইনা। এদেশে চরমোনাই পীরের মাধ্যমে ইসলামী রাস্ট্র দেখতে চায় সকল শ্রেণীর মানুষ। দিনের ভোট রাতে হতে দিবে না ইসলামী আন্দোলন। এখন থেকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা আর রক্ত দিতে চাইনা। এদেশের জনগন দ্বিতীয় বারের মতো দেশ স্বাধীনতা করেছে। এ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এখানে কোনো ভেদাভেদ চলবে না। আমরা বিভক্তির রাজনীতি চাইনা। আগামী নির্বাচনে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামদের সমন্বয়ে ইসলামী শক্তি একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করবে। তাই আগামী নির্বাচনে আমরা সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ।

চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও পৌর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি আহসানুল্লাহ ঢালী ও সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদ সানী, অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাও, নুরুদ্দিন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলনের জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধা মোশারফ হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি রফিক আহমেদ কাউসার, পৌর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, পৌর যুব আন্দোলনের মাওলানা ওমায়ের খান রাহাত, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোতালেব চৌধুরী, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ফরহাদ প্রমুখ।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।