বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহ মাহমুদপুর ইউনিয়ন সচিবের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:২৩ পিএম
শাহ মাহমুদপুর ইউনিয়ন সচিবের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহমাহমুদপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।

রোববার (০৬ অক্টোবর) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রশাসনী কর্মকর্তার কার্যালয়ে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থী শাহজামাল গাজী সোহাগের নেতৃত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন এবং তার পাশে থেকে সহযোগীতা কামনা করেন। আন্দোলন নেতৃবৃন্দ যে কোনো প্রয়োজন ও দূর্যোগে পাশে থাকার ও বৈষম্যমুক্ত ইউনিয়ন গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শাহমাহমুদপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম কাউসার, সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান নূর, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ আল মাদানী সহ ইউনিয়ন কমিটির দায়িত্বশীলবৃন্দ।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।