বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় এবং আপনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১০:০৩ এম
শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় এবং আপনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার : শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও সামাজিক সংগঠন আপন’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি সোমবার দুপুরে শহরের বড়স্টেশন মাদ্রাসা রোড়স্থ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বক্তব্যে বলেন, কোন বাবা-মা চায় না তার সন্তান পিছিয়ে পড়ুক। সব বাবা-মা’ই চায় তার সন্তান সামনে এগিয়ে যাক। আপনার সন্তানের এগিয়ে যাবার সবচেয়ে বড় সোপান হলো শিক্ষার আলো।বর্তমান সরকার দেশের প্রত্যেকটা নাগরিককের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। এখন আপনার সন্তান যেন শিক্ষার আলো পায় এবং সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এ দায়িত্ব আপনাদের। বাবা মায়ের দায়িত্ব হলো তার সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তোলা।
তিনি আরো বলেন, চাঁদপুর পৌর এলাকার মধ্যে রেলওয়ে স্টেশন এলাকাটি কিছুটা অবহেলিত। এখানকার ভাগ্যাহত শিশুরা অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই এখানে শিশু কল্যাণ ট্রাস্টের যে বিদ্যালয় করা হয়েছে তা যথাযথ হয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় আমরা করতে প্রস্তুত রয়েছি। আপনারা যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা চাইবেন।
জেলা প্রশাসক বলেন, করোনার পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাচ্ছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবার মতো পরিস্থিতি হয়নি। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ভ্যাকসিন গ্রহণ করি তবে আমাদেরকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভ্যাকসিন গ্রহণ করবেন।
সহকারি জেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, সামাজিক সংগঠন আপন’র প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শাহআলম মল্লিক, এলাকাবাসী হানিফ চোকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন শান্ত।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকী, সামাজিক সংগঠন আপন’র উপদেষ্টা রোটারিয়ান ডাক্তাক মাসুদ হাসান, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সামাজিক সংগঠন আপন’র সাধারণ সম্পাদক আশিক বিন রহিমসহ চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের সকল শিক্ষক-অভিভাবক ও সামাজিক সংগঠন আপন’র সকল সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজনের চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও সামাজিক সংগঠন আপন’র পক্ষ থেকে প্রায় দেশ শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।