শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আশিকাটিতে টিসিবি কার্ডের পণ্য বিতরণ

সজীব খান প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:০৫ পিএম
আশিকাটিতে টিসিবি কার্ডের পণ্য বিতরণ

আশিকাটি ইউনিয়নে টিসিবি কার্ডের মালামাল বিতরণ করছেন ইউনিয়ন ট্যাগ অফিসার, প্রশাসনিক কর্মকর্তাসহ ইউনিয়ন বিএনপির নের্তৃবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে টিসিবি কার্ডের মালামাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় ইউনিয়নের সকল কার্ডধারী উপকারভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হয়।

এ সময় আশিকাটি ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম দিদার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী, সহ সভাপতি শফিক মৃধা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, সাধারণ সম্পাদক মমিন খান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আখন্দ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিজি, সাংগঠনিক রাসেল খান, যুগ্ম সাধারণ নাজমুল বেপারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আরশাফ রিপন কাজী বলেন, আশিকাটির কার্ডধারী অসহায় দুস্থ্যরা যাতে সঠিক ভাবে তাদের কার্ডের চাল পায়, তার জন্য আমরা আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকলে মিলে দায়িত্ব নিয়ে কার্ডধারীদের মাঝে মালামাল বিতরণ করতে সহযোগীতা করেছি।

Model Hospital

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital