বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:৫৬ পিএম
মতলব দক্ষিনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিন উপজেলার উদ্যোগে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণপুর বাজারে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আনসার আহমেদ’র (পীর সাহেব বাগিচাপুর) সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী, চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, সংখ্যালগু বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক -শেখ মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা-উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

Model Hospital

সবাবেশে বক্তারা বলেন, আমরা যারা এখন ক্ষমতার নেশায় মত্ত হয়ে আছি লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছি তাদেরকে অনুরোধ করব এ জঘন্যতম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য।

এদেশের মানুষ এখন আর বোকা নয়। বিগত ৫৩ বছরের ইতিহাসকে ধারণ করেই আগামী দিনের বাংলাদেশের অভিভাবক নিযুক্ত করবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে হবে। তাই আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে (PR) বা সংখ্যানুপাতিক পদ্ধতি সবচাইতে নিরাপদ। তাই আমরা PR পদ্ধতি প্রবর্তন চাই।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।