সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে এইচএসসি ৮৬.২৮, বিএম পরীক্ষায় পাশের হার শত ভাগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১০:২৫ পিএম
শাহরাস্তিতে এইচএসসি ৮৬.২৮, বিএম পরীক্ষায় পাশের হার শত ভাগ

শাহরাস্তিতে এইচএসসি ও (বিএম) পরীক্ষা- ২০২৪ ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে ৩ টি ডিগ্রী কলেজ ও ১ টি সরকারি এবং ২ টি স্কুল এন্ড কলেজ সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ  গ্রহন করে। পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩ শ’ ৪৮ জন। এতে কৃতকার্য হয় ১ হাজার ১ শ’ ৬৩ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ – ৭৭ জন। পাশের হার  গড় ৮৬.২৮ ভাগ।এতে অকৃতকার্য হয় ১শ’ ৮৫  জন শিক্ষার্থী।

এবারের ফলাফলে চমক দেখায় নতুন স্থাপিত চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ। ওই কলেজের ৬৫  জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ৬৩ জন, যার মধ্যে জিপিএ-৫,  পায় ৫ জন, পাশের গড়   ৯৬.৯২ ভাগ। ফলাফলের ২য় অবস্থানে  রয়েছে আরেক  সূচীপাড়া  ডিগ্রি কলেজ। ওই কলেজের ৪শ’১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৩শ’৭৪ জন,  জিপিএ-৫পায় ৪০ জন,পাশের গড় হার ৮৯.৬৯ ভাগ।ফলাফলের ৩য় অবস্থানে  রয়েছে ঐতিহ্যবাহী   মেহের ডিগ্রী কলেজ । ওই কলেজের ৩ শ৭২ জন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৩ শ ২১ জন, জিপিএ-৫পায় ১ ৫ জন,পাশের গড় হার ৮৬.২৮ ভাগ। ফলাফলে ৪র্থ অবস্থানে  রয়েছে  করফুলেন্নেছা কলেজ । ওই কলেজের ১ শ ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ১ শ ২৯ জন, যার মধ্যে জিপিএ-৫পায় ০৬ জন, পাশের হার গড় ৮৬.১২ ভাগ।ফলাফলে ৫ম অবস্থানে  রয়েছে চিতোষী ডিগ্রী কলেজ । ওই কলেজের ২ শ’৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, কৃতকার্য  হয় ২ শ’ ০৪ জন, যার মধ্যে জিপিএ-৫, পায় ১১জন, পাশের হার গড়  ৮৩.২৭ ভাগ।

এবার ৬ষ্ঠ অবস্থানে নেমে ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হন  খিলা স্কুল এন্ড কলেজ। ওই কলেজে ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এতে  কৃতকার্য  হয় ৭২ জন পাশ করে , পাশের হার গড় ৮১.৮২।  অপরদিকে একমাত্র এইচএসসি (বিএম)  শাখা চিতোষী  ডিগ্রী কলেজ কেন্দ্রে  ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩  জন শিক্ষার্থী কৃতকার্য হয়।যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক   জিপিএ-৫ পায় ০৫ জন শিক্ষার্থী। পাশের  গড়  হার শতভাগ ।

Model Hospital

ফলাফলের চমক দেখানো চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত ও কলেজ একাডেমিক এডভাইজার এবং রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ আবুল কালাম বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের তৈরি করেছি। সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী আশ্রাফ খাঁন জানান, এই জনপদে এবার প্রাকৃতিক বিপর্যয় বন্যা হওয়া সত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’