বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে

চির নিন্দ্রায় শায়িত ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:১২ পিএম
চির নিন্দ্রায় শায়িত ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ
চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক শাহরাস্তির কৃতিসন্তান ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ ১৮ অক্টোবর , রোজ শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডাঃ মাহমুদুল্লাহ সাইফ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন পূর্বে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা তার কর্মস্থল চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতাল প্রাঙ্গণে শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। বাদ আসর তার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার পৌর ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, পিতা-মাতা, ভাইবোনসহ ২ছেলে সন্তান রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানাজায় আগত মুসল্লিগন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital