সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

উদীয়মান একজন উদ্যোক্তা আস্থা গ্রুপের ফাউন্ডিং ডিরেক্টর মঈনুল হক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১১:৫৮ পিএম
উদীয়মান একজন উদ্যোক্তা আস্থা গ্রুপের ফাউন্ডিং ডিরেক্টর মঈনুল হক

মঈনুল হক

চাঁদপুরের উদীয়মান একজন উদ্যোক্তা আস্থা গ্রুপের ফাউন্ডিং ডিরেক্টর মঈনুল হক যিনি আস্থা গ্রুপের চীফ ফিনান্সিয়াল অফিসার ও ডিরেক্টর অপারেশন্স হিসেবে কর্মরত আছেন।

তিনি তার ১২ বছরের কর্মজীবনে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন যার মধ্যে প্রায় ১১ বছর ইসলামী বাংলাদেশ পিএলসিতে প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ।

মঈনুল হক চাঁদপুর সদর উপজেলার দেওয়ান বাড়ীর বাহেরখলিশাঢুলি গ্রামের কৃতি সন্তান । তার বাবা দেওয়ান মো.অহিদুজ্জামান তিতাস গ্যাস লিঃ এর একজন অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক। তার দাদা মাওলানা হাবিবুর রহমান ছিলেন হরিনা উচ্চ বিদ্যালয় সাবেক সিনিয়র শিক্ষক এবং তার চাচা দেওয়ান সফিকুজ্জামান চাঁদপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ।

মঈনুল হক তার কর্মজীবন শুরু করেন ঢাকার ওয়েস্টার্ন কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি ইসলামি ব্যাংকে বাংলাদেশে কাজ করার সময় ফিনটেক ও ব্যাংকিং ব্যাবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেন । মঈনুল হক তরুণ উদ্যোক্তাদের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব।

Model Hospital

তিনি যুক্তরাষ্ট ভিত্তিক ‘ট্যাবেজ’ নামক একটি ফিনটেক স্টার্টআপের পরিচালক যা মাস্টার কার্ড দ্বারা যাচাইকৃত এবং ওয়াইকম্বিনেটর সমর্থিত। মঈনুল হকের উদ্যোগে বিভিন্ন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে যেখানে তিনি আর্থিক সহায়তা ও মোটিভেশন এর মাধ্যমে সবাইকে উৎসাহিত করছেন। তার কাছে মনে হয় যে সফলতার জন্য সততা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ।

মঈনুল হক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফাইনান্সে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। তার একাডেমিক ক্যারিয়ার জুড়ে তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন যা তার পরবর্তী তার কর্মজীবনে প্রভাব ফেলেছে। মঈনুল হক শুধুমাত্র প্রযুক্তি ও ফিনটেকেই সীমাবদ্ধ নন বরং তিনি ভূ-রাজনৈতিক বিষয়গুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মঈনুল হক কেবল একজন উদ্যোক্তা নন তিনি বিভিন্ন সামাজ সেবামূলক কাজেও জড়িত।তার উদ্যোগেই চাঁদপুরে প্রতিষ্ঠিত হয় ‘মাওলানা হাবিবুর রহমান ফাউন্ডেশন’ যিনি তার প্রতিষ্ঠাকালীন সভাপতি ,উক্ত সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠিত ক্রিয়া সংগঠন ‘কাফেলা’ ঢাকার ডেমরা থানার একটি পরিচিত ক্রিয়া সংগঠন। তিনি ঢাকার ডেমরার অত্যন্ত পরিচিত সামাজিক সংগঠন ‘চেতনার’ সাবেক শিক্ষা সম্পাদক ছিলেন।

মঈনুল হক একজন দূরদর্শী ও উদ্যমী উদ্যোক্তা যার নেতৃত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক নতুন দিগন্ত উন্মেচন করেছেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’