বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বাজার নিয়ন্ত্রণে অভিযান

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৬:৩৪ পিএম
ফরিদগঞ্জে বাজার নিয়ন্ত্রণে অভিযান
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দরদাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্য বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর, প্রাণী সম্পদ অফিসর সুমন ভৌমিক, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, এএসআই কাউচার, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমূখ।
এসময় ফরিদগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ী মেসার্স বিসমিল্লাহির ট্রেডার্সকে অধিক মূল্য রাখায় ১০ হাজার টাকা,  ডিমের দাম বেশি বিক্রয় করায় শরীফকে ২ হাজার টাকা ও সম্রাটকে ২ হাজার টাকা এবং ডিমের আড়ৎদার আব্দুল আজিজকে ১০ হাজার টাকাসহ মোট চার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital