বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের ভূমিদস্যু শরীফের অত্যাচারে পথে বসেছে প্রবাসী পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৫:০৬ পিএম
মতলবের ভূমিদস্যু শরীফের অত্যাচারে পথে বসেছে প্রবাসী পরিবার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর গ্রামের ভূমিদস্যু ও সন্ত্রাসী শরীফের অত্যাচার, নানা ষড়যন্ত্রের কারণে ঘর বাড়ি হারিয়ে পথে বসেছে প্রবাসী নজরুল ইসলামের পরিবার। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ২ ছেলে, শরীফ হোসেন ও নজরুল ইসলাম। এদের মধ্যে বড়ছেলে শরীফ হোসেন ছোট বেলা থেকেই বখাটে ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করে।  এক পর্যায়ে সে পরিবার থেকে আলাদা হয়ে ঢাকায় বসবাস করা শুরু করে। সেখানে দুটি বিয়ে করে, দু’বউ নিয়ে দু’ স্থানে রেখে ঘর সংসার ও করে আসছে।

শরীফ হোসেন পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার জন্য নানা কুট কৌশল অবলম্বন করে পিতা সিরাজুল ইসলাম প্রধানকে মিথ্যা সংবাদে ঢাকায় নিয়ে তাঁর (পিতার) সম্পত্তি আত্মসাৎ করার জন্য জিন্মি করে ঢাকার আড়াই কাঠার বাড়িটি লিখে নিয়ে যায়। এ পরিস্থিতিতে পিতা সিরাজুল ইসলাম নিরুপায় হয়ে সকল ছেলে মেয়েদের কে হিস্যা অনুযায়ী প্রাপ্য সম্পত্তি স্ব স্ব নামে লিখে দেয়। তন্মধ্যে ছোট ছেলে নজরুল ইসলাম কে লাকশিবপুর গ্রামে ৮৮ নং মৌজার ১০৫ নং খতিয়ানের আড়াই শতাংশ ভুমি ২০১৮ সালের জুন মাসে ২৩৯৬ নং দলিলে সাবরেজিস্টার অফিসে গিয়ে রেজিষ্ট্রী করে লিখে দেয়।

বাবার লিখে দেওয়া সম্পত্তি পেয়ে নজরুল ইসলাম প্রবাস কাটানো কষ্টার্জিত টাকা দিয়ে ঐ সম্পত্তিতে কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটি বিল্ডিং করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলো।

Model Hospital

হঠাৎ করেই গত ১ বছর পূর্বে শরীফ হোসেন রাতের আঁধারে উক্ত বিল্ডিং দখল করে নজরুল কে বিল্ডিং থেকে বের করে দেয়। শুধু তাই নয়, শরীফ হোসেন একের পর এক নানা ষড়যন্ত্র করতে থাকে ছোট ভাই নজরুল ইসলামের বিরুদ্ধে। ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজে বাদী হয়ে ছোট ভাই ও তাঁর স্ত্রী কে আসামী করে আদালতে মামলা দায়ের করে। ঐ মামলায় ছোট ভাই কে জেলে খাটায়। শুধু কী, তাই?
তাঁর পিতার দেওয়া সাব রেজিস্ট্রীকৃত সম্পত্তি আত্মসাৎ করার জন্য পিতাকে মিথ্যা তথ্য দিয়ে দলিল বাতিলের মামলাটিও দায়ের করা।

এভাবেই একের পর এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রবাসী নজরুল ইসলামের পরিবার কে হয়রানি করে আসার কারণে এই পরিবারটি এখন অসহায় অবস্থায় অমানবিক জীবন যাপন করে আসছে।

এ বিষয়ে এলাকাবাসী জানান, সিরাজ প্রধানের দুছেলের মধ্যে শরীফ হোসেন ছোট বেলা থেকেই দুষ্ট প্রকৃতির এবং নানা ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তাঁর সকল ধরনের অপরাধ কাজে স্থানীয় লিটন ও শাহজাহান সহযোগিতা করে আসছে।

এবিষয়ে এলাকাবাসী স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ বেশ কয়কবার সমঝোতার চেষ্টা করে ও বিষয়টি শরীফের অতিলোভের কারণে তা সমাধান হয়নি। কিন্তু ভাই হিসেবে নজরুল ইসলাম বিভিন্ন ভাবে সন্মান ইজ্জতের দিকে তাকিয়ে সমাধানের চেষ্টা করে আসছে।।

এ বিষয়ে প্রবাসী নজরুল ইসলাম বলেন, প্রবাসে চাকুরীকালীন কোম্পানীর নিয়ম অনুযায়ী ছুটিতে দেশে আসার পর করোনার কারণে আর যেতে পারিনি। অপরদিকে আপন বড় ভাইয়ের অমানবিক অত্যাচার নির্যাতনের কারণে আজ নিরুপায় হয়ে আছি।
এই অবস্থায় প্রবাসী নজরুল ইসলাম ও তাঁর পরিবার কোনো রকমে বেঁচে থাকার তাগিদে উল্লেখিত অমানবিক নির্যাতন থেকে বাঁচতে চাঁদপুরের প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital