শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:০১ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে  উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় প্রায় ৫ শতাধিক দুস্থ অসহায় রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি মোঃ ইমাম হোসেন পাটওয়ারী।
এময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি , উপজেলা যুবদলের যুগ্ম সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, সহ-সভাপতি কাজী মামুন, তোহা মিলন, নাজুমল কবির, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জুনায়েদ খান, মামুনুর রশিদ, আল আমিন, সোহেল আহমদ নিরব, সহিদুল ইসলাম মোল্লা, প্রচার সম্পাদক, রহমতুল্লাহ রনি, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম পাঠান, সহ দপ্তর সম্পাদক রাজু পাটওয়ারী কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ভাগীনা রুবেল।
পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজু পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা‌

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital