শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি বার্ষিক সম্মেলন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১:৩২ এম
চাঁদপুরে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন চাঁদপুর জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মোঃ হারুনুর রশিদ গাজী।

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন চাঁদপুর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)’ বিকালে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে সংগঠনটির ২০২৪ ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মোঃ হারুনুর রশিদ গাজী।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি মোঃ কামরুজ্জামান।

Model Hospital

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আজিজুল হক রাজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সাংগঠনিক সচিব মোঃ তৌহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমদ সরকার, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন,চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের সহ-সভাপতি আনোয়ার মাঝি, সদস্য সাজ্জাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য ফজলুর রহমান ফজলু, মোঃ হাসেম গাজী, নার্গিস খান, তাসলিমা রহমান, সাবিনা আক্তার, জেলা যুবদলের সদস্য রফিক গাজী, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্মেলনে আব্দুর রশিদ খানকে সভাপতি, বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক ও রাশেদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital