শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চর্যাপদ একাডেমির বই উপহার মাস ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:২৬ পিএম
চর্যাপদ একাডেমির বই উপহার মাস ঘোষণা

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হইÑশ্লোগানে নভেম্বর মাসকে বই উপহার মাস ২০২৪ ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরো মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হবে বই। ৪র্থ বারের মতো এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার ২ নভেম্বর বিকেল ৫টায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া পাইলট স্কুলের শহীদ মিনারে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

একাডেমির সভাপতি আয়শা আক্তার রূপার সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফেরারী প্রিন্সের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল ও দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি শিউলী মজুমদার, মহাপরিচালক রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজুমল ইসলাম, আর্কাভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানী, অর্থ অডিটর আমিন উদ্দিন ও মো. নূর-এ আলম।

কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, মাসজুড়ে চলবে বই উপহার কর্মসূচি। প্রতিদিন আমরা বিভিন্ন পাঠকের হাতে বই উপহার তুলে দেবে আমাদের সারথিরা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে উপহার প্রদান করা হবে বই।

এ মাসে আমরা ৮০০ থেকে ১০০০ বই উপহার দেওয়ার টার্গেট করেছি। সকলের সহযোগিতা পেলে আশা করি টার্গেট পূরণ হবে।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়শা আক্তার রূপা বলেন, মাদক ও বাল্যবিবাহ রুখে দিতে হলে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে হবে। গত ৫ বছরে প্রায় সাড়ে এগারো হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। যাদের সহযোগিতায় আমরা এত দূর এসেছি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় বিভিন্ন শ্রেণিপেশার পাঠকের হাতে বই উপহার তুলে দেন একাডেমির সদস্যরা।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।