বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির সমাবেশে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ৪:৩৯ পিএম
চাঁদপুর জেলা বিএনপির সমাবেশে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ

চাঁদপুর জেলা বিএনপির সমাবেশে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির অংশগ্রহণ করেন।

 স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত  মুক্তির দাবি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি  অংশ গ্রহণ করেছেন।
বুধবার দুপুর ২টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল শোডাউন নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে উপজেলা বিএনপির সহ সভাপতি বাকের খন্দকার, উপদেষ্টা কমিটির সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমীন সুমন, শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল মল্লিক, বিএনপি নেতা জহির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন যু্বদলের আহ্বায়ক- রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক- জহিরুল ইসলাম বেপারী,মজিব কারী,  ওয়াসিম হাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহরাব হোসেন কুসুম, কাদের গাজী, বিল্লাল গাজী, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়েজ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মমিন খান, ৬নং ওয়ার্ড যু্বদলের সভাপতি ইকবাল খান, ২নং ওয়ার্ড যু্বদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪নং ওয়ার্ড যু্বদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মিজি, যুবদলনেতা জুয়েল কারী,সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরজু আহমেদ ফুটন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital