সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১১:০৪ পিএম
শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার গ্ৰহন করেছেন অধ্যাপক মোঃ আবুল কালাম। তাঁর নতুন দায়িত্ব প্রতিষ্ঠানকে স্বপ্ন ও বাস্তবায়নে আশা জাগানিয়া তৈরি করেছে।
মোঃ আবুল কালাম একই‌ উপজেলার সূচিপাড়া ডিগ্ৰী কলেজে রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে সরকারি বিধি মোতাবেক দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে অবসরে আসেন। ঐ কলেজে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।
সূচিপাড়া ডিগ্ৰী কলেজ হতে অবসর যাওয়ার পূর্ব থেকে তিনি চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাডেমিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষা সম্পর্কিত চাঁদপুর জেলা ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সাংবাদিক হিসাবে জাতীয় পত্রিকা প্রথম আলো, যায় যায় দিন সহ স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন।
তিনি শাহরাস্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ও প্রেসক্লাবের  সভাপতি হিসেবে সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।
একজন শিক্ষক সংগঠক হিসাবে জেলা ও উপজেলার শিক্ষক সমাজে তার রয়েছে ব্যাপক পরিচিতি। শিক্ষার্থীদেরকে শিক্ষার বাহিরে অন্যান্য শিক্ষা সহায়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে ব্যাপক অবদান রেখে আসছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলায় কর্মরত নিজ প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে বিভিন্ন সম্মান অর্জনে সমর্থ হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।